সুবর্ণচর উপজেলা পরিষদ নির্বাচনে তিন পদে ১০ জনের মনোনয়নপত্র দাখিল

সুবর্ণচর(নোয়াখালী) প্রতিনিধি:


প্রথম ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় ১০ জন মনোননয়ন পত্র দাখিল করেছেন। এদের মধ্যে চেয়ারম্যান পদে দুইজন, ভাইস চেয়ারম্যান পদে (পুরুষ) চারজন, ভাইস চেয়ারম্যান পদে (মহিলা) চারজন মনোনয়নপত্র দাখিল করেছেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটানিং কর্মকর্তা নুসরাত জাহান মনোনয়ন পত্র দাখিলের বিষয়ে সাংবাদিকদের নিশ্চিত করেন।

 

জেলা আওয়ামীলীগের সভাপতি ও বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ এএইচএম খায়রুল আনম চৌধূরী সেলিম

একরামুল করিম চৌধুরীর একমাত্র পুত্র আতাহার ইশরাক সাবাব চৌধুরী

উপজেলা চেয়ারম্যান পদে দুইজনের মধ্যে একজন জেলা আওয়ামীলীগের সভাপতি ও বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ এএইচএম খায়রুল আনম চৌধূরী সেলিম ও নোয়াখালী-৪ আসনের বর্তমান সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর একমাত্র পুত্র আতাহার ইশরাক সাবাব চৌধুরী।

ভাইস চেয়ারম্যান পদ (পুরুষ) যারা মনোনয়নপত্র দাখিল করেছেন- বর্তমান ভাইস চেয়ারম্যান মো.ফরহাদ হোসেন চৌধুরী বাহার, মো.আবদুল্লা আল মামুন জাবেদ, মো.ফয়সল ও মো রফিক উল্যাহ।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে যারা মনোনয়নপত্র দাখিল করেছেন-সালমা সুলতানা, মুন্নী আহমেদ, আলেয়া বেগম ও বিবি ফাতেমা।

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ