সেই গোপন ভিডিও প্রসঙ্গে সাদিয়া আয়মান

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান। কাজ করেছেন অসংখ্য দর্শক প্রিয় নাটকে। অভিনয় দক্ষতায় খুব অল্প সময়েই ভক্তদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন এ অভিনেত্রী। তবে গত বছর এক অপ্রীতিকর পরিস্থিতির মুখে পড়েন সাদিয়া।

সে সময় অভিনেত্রীর অপ্রস্তত অবস্থায় থাকা একটি ভিডিও ছড়িয়ে পড়তেই সৃষ্টি হয় সমালোচনা। তখন সাদিয়া দাবি করেন, তার অনুমতি না নিয়ে গোপনে ভিডিওটি ধারণ করেন এক সাংবাদিক, আর তা ছড়িয়ে দেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে আবারও আলোচনা করেন এ অভিনেত্রী। অভিনেত্রীর দাবি, তার সঙ্গে যেটা ঘটেছে তা একদমই অন্যায়।

সাদিয়ার কথায়, ‘দর্শকের কাছে একটা ভালোবাসার জায়গা হয়তো আমার জন্য আছে। তখন অনেক মিডিয়া সহকর্মীদের কাছ থেকেও সেই সহায়তা পাইনি, যতটা পেয়েছি দর্শকদের কাছ থেকে, যা ছিল অনেক বেশি।’

সাদিয়া আয়মান বলেন, ‘আমার সঙ্গে অন্যায় হলে কেন কথা বলব না। আর এমনটা তো এর আগে আমি ফেস করিনি।

আগে অনেক জায়গায় গিয়েছি, এমনকি যেই শোতে গিয়েছিলাম, সেখানেও অনেকবার গিয়েছি- এমন কিছু ফেস করিনি বিধায় এ বিষয়টি অপ্রত্যাশিত ছিল।’

অভিনেত্রী বলেন, ‘ভিডিওটি ছড়িয়ে যাওয়ার পর আমি নিজেকে পজিটিভলি মোটিভেট করি যে- তারকাদের সঙ্গে এমনটা হয়, কিছুদিন পর সবাই ভুলে যাবে এই আরকি। কিন্তু এ ঘটনার চারদিন পর সেই সাংবাদিক আমার একটি ছবি স্টোরিতে দেয়, ঠিক ওইদিনই- যেদিন আমি বিষয়টি থেকে সরে আসি। তখন আমার মনে হয়েছে, আমি যে সোশ্যাল মিডিয়ায় বুলিং হচ্ছি, সেটা বোধহয় উনি মাথায় নিচ্ছেন না। এরপর আমার কাছে মনে হয়েছে এটা নিয়ে কথা বলাই উচিৎ।

ইমরুল রাফাতের নির্দেশনায় নাটক ‘টু বি ওয়াইফ’ দিয়ে পর্দায় অভিষেক হয় সাদিয়া আয়মানের। প্রথম কাজের মাস তিনেকের মধ্যে করেছেন বিজ্ঞাপনে অভিনয়। এরপর তাকে দেখা গেছে মিজানুর রহমান আরিয়ান পরিচালিত নাটক ‘ফুলের নামে নাম’, গিয়াসউদ্দিন সেলিম পরিচালিত মুভি ‘কাজলরেখা’ ও শিহাব শাহীন পরিচালিত ওয়েব ফিল্ম ‘মায়া শালিক’ প্রভৃতিতে। তরুণ প্রজন্মের কাছে বেশ জনপ্রিয় মুখ তিনি।

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ