হজের খুতবা বাংলায় অনুবাদ করছেন চার বাংলাদেশি শিক্ষার্থী

সৌদি আরবের মক্কায় আরাফাতের ময়দান থেকে আজ বৃহস্পতিবার (৫ জুন) স্থানীয় সময় যোহরের নামাজের পর পবিত্র হজের খুতবা শুরু হয়েছে। এ বছর মসজিদে নামিরাহ থেকে খুতবা প্রদান করেন মক্কার গ্রান্ড মসজিদের ইমাম ও খতিব শায়খ সালেহ বিন আবদুল্লাহ বিন হুমাইদ। মূল আরবি ভাষার পাশাপাশি খুতবাটি এবার একযোগে ৩৪টি ভাষায় অনুবাদসহ সরাসরি সম্প্রচার হচ্ছে, যার মধ্যে বাংলা ভাষাও রয়েছে।

‘‘বাংলা ভাষায় খুতবার অনুবাদ করছেন সৌদি আরবে অধ্যয়নরত চারজন বাংলাদেশি: ড. খলীলুর রহমান, আ ফ ম ওয়াহিদুর রহমান মাক্কী, মুবিনুর রহমান ফারুক ও নাজমুস সাকিব। তাঁরা সবাই মক্কার বিখ্যাত উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন’’।

হজের খুতবার সম্প্রচার বিভিন্ন টেলিভিশন চ্যানেল এবং অনলাইন প্ল্যাটফর্মে সরাসরি দেখা যাচ্ছে। বাংলা ছাড়াও যেসব ভাষায় অনুবাদ করা হচ্ছে সেগুলোর মধ্যে রয়েছে: উর্দু, ইংরেজি, ফরাসি, ইন্দোনেশিয়ান, ফার্সি, হাউসা, চাইনিজ (ম্যান্ডারিন), রুশ, তুর্কি, মালয়, স্প্যানিশ, পর্তুগিজ, ইতালীয়, জার্মান, ফিলিপিনো, আমহারিক, বসনিয়ান, হিন্দি, ডাচ, থাই, মালায়ালাম, সোয়াহিলি, পশতু, তামিল, আজারবাইজানি, সুইডিশ, উজবেক, আলবেনিয়ান, ফুলানি, সোমালি, রোহিঙ্গা ও ইওরুবা।

বিশ্বের নানা প্রান্ত থেকে আগত প্রায় ২০ লাখ মানুষ, যার মধ্যে অন্তত ১৫ লাখ হজযাত্রী রয়েছেন, আজ আরাফাতের ময়দানে জমায়েত হয়েছেন। হজের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হিসেবে হাজিরা আজ দিনভর সেখানে ইবাদত, দোয়া ও বন্দেগিতে মগ্ন থাকবেন। জোহরের নামাজের পর দেওয়া হচ্ছে হজের খুতবা। ঐতিহাসিকভাবে, এই আরাফাতের ময়দানেই নবী হযরত মুহাম্মদ (সা.) তাঁর বিদায় হজের ঐতিহাসিক ভাষণ প্রদান করেছিলেন।

সুবর্ণ সময়/জিসান রহমান

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ