মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড শ্রীমঙ্গলে

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এদিন সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের সিনিয়র পর্যবেক্ষক মুজিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ সকাল ৬টায় শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এটি দেশের সর্বনিম্ন তাপমাত্রা। আগামী কয়েক দিন তাপমাত্রা নিচের দিকেই থাকতে পারে। এটি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা।

শহর ও শহরের বাইরের বেশ কিছু এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, সন্ধ্যার পর শহরে ঠান্ডার মাত্রা তুলনামূলক কিছুটা কম থাকলেও গ্রাম ও চা-বাগান এলাকায় শীত বেশি অনুভূত হচ্ছে। এই ঠান্ডায় শ্রমজীবী ও ছিন্নমূল মানুষ বেশি ভোগান্তিতে পড়ছেন। চা-বাগানে শীতের তীব্রতা বেশি হওয়ায় কাজে সমস্যা হচ্ছে চা-শ্রমিকদের।

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ