মুন্সীগঞ্জে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া
মুন্সীগঞ্জ প্রতিনিধি
দোয়া মাহফিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে টঙ্গীবাড়ি মুক্তিযোদ্ধা দলের সভাপতি ওয়ালীউল্লাহ খান বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম প্রেরণার উৎস। তার সুস্থতার জন্য আমরা সর্বস্তরের মানুষের দোয়া কামনা করছি।
দিঘীরপাড় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বিএম মনোয়ার হোসেন বেপারী বলেন, খালেদা জিয়ার প্রতি জনগণের স্নেহ ও বিশ্বাস অটুট। আজকের দোয়া মাহফিলে মানুষের অংশগ্রহণই তা আবারও প্রমাণ করেছে।
এ সময় বক্তব্য দেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ লিখন খান, বিএনপি নেতা মিজান বকাউল, মালয়েশিয়া যুবদলের কোষাধ্যক্ষ হাকিম দেওয়ান, টঙ্গীবাড়ি বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মামুন মোল্লা, জেলা মুক্তিযুদ্ধের সদস্য সচিব জব্বর কাজী, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম বেপারী এবং টঙ্গীবাড়ি থানা কৃষক দলের সিনিয়র সহসভাপতি আজিজ হালদার।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন টঙ্গীবাড়ি মুক্তিযোদ্ধা দলের সভাপতি ওয়ালীউল্লাহ খান। এতে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।



Post Comment