নোয়াখালী প্রতিনিধি::
কিছু দিনের নিরবতা ভেঙ্গে ফের স্বরুপে ফিরেছেন বাংলাদেশ আ’লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই বসুরহাট পৌরসভার আলোচিত মেয়র আব্দুল কাদের মির্জা।
কাদের মির্জা ওবায়দুল কাদেরকে উদ্দেশ্য করে বলেন, আপনাকে বললে আপনি বলেন চুপ থাক। কি বুঝাইতে চান আপনি, কি করতে চান আপনি। তারা বলে তাদের সাথেও আপনি কথা বলে। আমারে বললেন যে তুমি যেভাবে বলব সেভাবে হবে। তাদেরকে বলেন, তোমরা যেভাবে বল সেভাবে হবে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে যদি ইউএনও, এসি ল্যান্ড, ওসি ও এডিশনাল এসপি শামিমকে প্রত্যাহার না করলে আমি কোম্পানীগঞ্জের মানুষকে নিয়ে আন্দোলন শুরু করব। আমেরিকা যাওয়ার কথা ছিল, আমি যাব না। আমি এর শেষ দেখে ছাড়ব। তারপর আমেরিকা যাব।
তিনি আরো বলেন, যারা কোটি কোটি টাকা ঘুষ খেয়ে একতরফাভাবে কাজ করছে আপনি তাদেরকে বিরুদ্ধে আপনি কোন ব্যবস্থা নিতে চাননা। কি করতে চান, কি করতে চান আপনি। ২৪ ঘণ্টার মধ্যে এদেরকে সরাতে হবে। অন্যথায় সব দায় দায়িত্ব আপনার। আপনার বিরুদ্ধে প্রয়োজনে আমরা কঠিন আন্দোলন শুরু গড়ে তুলব। ছেড়ে দেবনা।
Post Comment