বেগমগঞ্জ থানা পুলিশের অভিযানে কুখ্যাত খুনি, পেশাদার সন্ত্রাসীদের গ্রেফতার, অস্ত্র-গুলি উদ্ধার

মুজাহিদুল ইসলাম সোহেল ::


নোয়াখালীর বেগমগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে কুখ্যাত খুনি, পেশাদার ৫ সন্ত্রাসী কে গ্রেফতার ও অবৈধ অস্ত্র-গুলি উদ্ধার করা হয়েছে।
এসময় দুই রাউন্ড গুলিসহ একটি বিদেশী পিস্তল, দুইটি দেশীয় তৈরি এলজি, চর রাউন্ড কার্তুজসহ দুইটি দেশীয় তৈরি পাইপগান এবং একটি দেশীয় তৈরি ওয়ান শ্যুটারগান উদ্ধার করা হয়।

বুধবার জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে প্রেস ব্রিফিং মাধ্যমে সাংবাদিকদেরকে এ তথ্য জানানো হয়েছে

গতকাল মঙ্গলবার রাতে চট্টগ্রাম জেলার সাতকানিয়া থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃত সন্ত্রাসীরা হলেন, বেগমগঞ্জ উপজেলার বাহাদুরপুরের রফিক উল্যাহর ছেলে মো. রাসেদ (২৫), আবু সায়েদের ছেলে আব্দুস সালাম (২৪), সুলতানপুরের মোহাম্মদ আলীর ছেলে সাকিল(২৪), সুজন (২১) ও শাকিল (২২)।

পুলিশের ভাষ্যমতে, একটি হত্যা মামলার তদন্তে অভিযান করতে গিয়ে রাশেদ, সালাম ও শাকিলকে চট্টগ্রাম থেকে আটক করা হয় এবং তাদের দেয়া তথ্যমতে অপর দুই আসামিকে আটক করা হয়েছে।  তাদেরকে সঙ্গে নিয়ে অভিযান পরিচালনা করে  তাদের বসতঘর থেকে দুই রাউন্ড গুলিসহ একটি বিদেশী পিস্তল, দুইটি দেশীয় তৈরি এলজি, চর রাউন্ড কার্তুজসহ দুইটি দেশীয় তৈরি পাইপগান এবং একটি দেশীয় তৈরি ওয়ান শ্যুটারগান উদ্ধার করা হয়েছে।

নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম বলেন, আসামীদের বিরুদ্ধে একাধিক মামলা ও  গ্রেফতারী পরোয়ানা মূলতবী আছে।আমাদের অভিযান অব্যাহত থাকবে।

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ