সুবর্ণচরে লাইন্সেস বিহীন করাত কলকে জরিমানা
সুবর্ণচর(নোয়াখালী) প্রতিনিধি—
নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় লাইসেন্স বিহীন করাত—কল (স—মিল) পরিচালনার দায়ে ৪ টি করাত—কলকে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) ও ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা। এসময় লাইসেন্স না পাওয়া পর্যন্ত করাত—কলগুলো বন্ধ রাখার নির্দেশ প্রদান করা হয়।
উপজেলা বন কর্মকর্তা মো: মোশাররফ হোসেন জানান, করাত—কল (লাইসেন্স) বিধিমালা—২০১২ অনুযায়ী অবৈধ করাত—কলের বিরুদ্ধে নিয়মিত ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে বিধায় সুবর্ণচর উপজেলার সকল করাত—কল মালিকগণকে লাইসেন্স নিতে আবেদন করার জন্য বলা হয়েছে।
করাত—কলগুলো হলো—উপজেলার চর আমান উল্যাহ ইউনিয়নের বৈরাগী বাজারে এনায়েত উল্যাহ বাবুল স—মিল,হেজারাম স—মিল,২ নং চরবাটা ইউনিয়নের গ্লোব বাজার এলাকায় হেলাল স—মিল,সাহাদাত স—মিল।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কাজে সহযোগিতা করেন চরজব্বার থানা পুলিশ, আনসার সদস্যও উপজেলা বনবিভাগ।



Post Comment