ফলোআপ নিউজ:::::: নোয়াখালীর সুবর্ণচরে যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা দায়ের

সুবর্ণচর(নোয়াখালী)প্রতিনিধি

নোয়াখালীর সুবর্ণচরে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে যুবক মো. রাশেদকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা দায়ের করেছে।
শনিবার বিকেলে নিহত যুবককের বড় ভগ্নিপতি মো.সালা উদ্দিন বাদী হয়ে একমাত্র আসামি মো.তাজুল ইসলাম ওরফে তজল হকের নাম উল্লেখ করে চর জব্বার থানায় মামলা করেন। মামলার আরো অজ্ঞাত তিনজনের আসামি নাম উল্লেখ করেছেন। ঘটনার ২৪ ঘন্টা পেরিয়ে গেলেও পুলিশ কোন আসামি গ্রেফতার করতে পারেনি। মামলার বিষয়ে নিশ্চিত করেন চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) মো.জিয়াউল হক।

এর আগে বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে উপজেলার ৮নং মোহাম্মদপুর ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের আদর্শ কলোনীতে যুবককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটে। সেই একই এলাকার মৃত মো.সাহাব উদ্দিন ওরফে শাকুর ছেলে এবং পেশায় একজন জেলে ছিলেন।

ঘটনার পর থেকে আসামি তাজুল ইসলাম ওরফে তফজল পলাতক রয়েছেন। তাজুল ইসলাম তফজল একই এলাকার এনামুল হকের ছেলে।

মামলার বাদী নিহত রাশেদের ভগ্নিপতি সালা উদ্দিন জানান, মামলার আসামি রাশেদের খালাতো বোনের জামাই তাজুল ইসলামের সাথে পূর্বের ইটভাটার ১ হাজার টাকা পাওনা নিয়ে তর্ক হয়। এর জের ধরে তাজুল ইসলামের সাথে রাশেদের ঝগড়া বেঁেধ যায়। পরে এক পর্যায়ে তাজল রাশেদকে মারধর করে। এতে রাশেদ গুরুত্বর আহত হয়ে ঘটনাস্থলে মারা যায়। লাশ ময়নাতদন্ত শেষে শুক্রবার রাতে উপজেলার মোহাম্মদপুরে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

মামলার বিষয়ে জানতে চাইলে চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক জানান, নিহত ভগ্নিপতি বাদী হয়ে মামলা করেছেন। মামলার একমাত্র আসামি তাজুল ইসলাম ঘটনার পর থেকেই পলাতক। তাঁকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ