অভিনেতা জামিলের কণ্ঠে নতুন গান

ভারতের টিভি চ্যানেল জি বাংলার জনপ্রিয় শো মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জারে অংশ নিয়ে দারুণ জনপ্রিয়তা পান এ দেশের তরুণ জামিল হোসেন। সেই মঞ্চে নিয়মিত গানও করেছেন তিনি। দেশে এসে নাম লিখিয়েছেন অভিনয়ে। সেখানেও সফল এ শিল্পী।

তবে মাঝেমধ্যে গানও করেন। সিনেমার প্লেব্যাকেও দেখা গেছে তাঁকে। এবারও তিনি গাইলেন নতুন একটি মৌলিক গান।

অভিনেতা জামিল

গানের শিরোনাম ‘আনমনে’

গানটির কথা ও সুর করেছেন জামিল নিজেই। সংগীতে আকাশ মাহমুদ। গানটির ভিডিও নির্মাণ করেছেন জাকিউল ইসলাম রিপন। গানে জামিলের সঙ্গে মডেল হয়েছেন মুনমুন আহমেদ মুন।

মডেল ও অভিনেত্রী মুনুমুন আহমেদ মুন
জামিল বলেন, এটা স্যাড রোমান্টিক গান। এ ধরনের গায়কি এবারই প্রথম। আগের গানগুলো ছিল ফোক বা ফান টাইপের। তবে এবারের গানে ফিল্মিক ব্যাপার আছে। সবার ভালো লাগবে আশা করছি।

গান প্রকাশ নিয়ে তিনি বলেন, ‘আমি মূলত অভিনয়ের মানুষ। তবে গানটাও শখের মধ্যে পড়ে। অনেকে আমাকে দেখলেই গাওয়ার আবদার করেন। ভাবলাম, সারা দেশের মানুষ আমার গান শুনুক। এখন থেকে গানে নিয়মিত হতে চাই।

জামিল জানান, আগামী ২৯ ফেব্রুয়ারি তাঁর নিজস্ব জামিল’স জু ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে গানটি।

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ