কেরানীগঞ্জে প্রেমিকের লাঠির আঘাতে প্রেমিকা খুন
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি:
সোমবার ভোর রাতে কেরানীগঞ্জ মডেল থানার সোনাকান্দা এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, নিহত আছিয়াকে পরকিয়া প্রেমিক সোহাগ দেখা করার কথা বলে রাতে সোনাকান্দা এলাকায় তার বাড়িতে ডেকে নেয়। সেখানে তাদের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে সোহাগ লাঠি দিয়ে আছিয়ার মাথায় আঘাত করে। এতে সে রক্তার্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে। ঘটনা জানাজানি হলে স্থানীয়রা পরিবারের সদস্যদের খবর দিলে তারা উদ্ধার করে কাঠালতলি এলাকায় আছিয়ার নিজ বাড়িতে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।
কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল হক ডাবলু বলেন, খবর পেয়ে আমরা কাঠালতলি এলাকায় গিয়ে আছিয়ার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠিয়েছি। সকালে ঘাতক প্রেমিককে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় থানায় একটি হত্যা মামলা রুজু হয়েছে।



Post Comment