শিল্পকলায় মাসব্যাপী বিজয়ের যাত্রা উৎসব
সাংস্কৃতিক প্রতিবেদক
শিল্পকলা একাডেমিতে শুরু হলো মাসব্যাপী বিজয়ের যাত্রা উৎসব। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় দেশের নানা প্রান্ত থেকে নিবন্ধন প্রক্রিয়ায় অংশ নিতে আসা যাত্রা দলগুলোর অংশগ্রহণে সোমবার বিজয় মাসের প্রথম দিন শুরু হয় এই যাত্রা উৎসব।
উদ্বোধনী আনুষ্ঠানিকতা শেষে খুলনার পাইকগাছার সূর্যতরুণ নাট্য সংস্থা পরিবেশন করে ‘মৃত্যুর চোখে জল’। মাসব্যাপী এই যাত্রা উৎসবে ৩১টি যাত্রাদল ৩১টি যাত্রাপালা মঞ্চায়ন করবে।
প্রতিদিন সন্ধ্যা সাড়ে ছয়টায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে পরিবেশিত হবে যাত্রাপালা। ৩১ ডিসেম্বর শেষ হবে মাসব্যাপী এই যাত্রা উৎসব।



Post Comment