সুবর্ণচরে টিকা নিতে ভীড়,তিনদিনে টিকা নিলেন ৭৮৪জন
মুজাহিদুল ইসলাম সোহেল, প্রতিনিধি,সুবর্ণচর,নোয়াখালী ::
নোয়াখালীর সুবর্ণচরে টিকা নেয়ার জন্য এসএমএস পাঠানো হয়েছে ৩০০ জনকে।কিন্তু টিকাদান কেন্দ্র উপজেলার ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স্ উপস্থিত হলেন কয়েকশ মানুষ।
বৃহস্পতিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে এ চিত্র দেখা যায়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী মোহাম্মদ কুতুব উদ্দিন লম্বা লাইন করে নির্ধারিত ব্যক্তিদের টিকা দেয়ার ব্যবস্থা করেন।
এরআগে, ১ম পর্যায়ে সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা দেয়া হয়েছে ১০ হাজার জনকে। এরপর দ্বিতীয় পর্যায়ে সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা আসে ৪ হাজার ভায়াল , সে লক্ষ্যে নিবন্ধন শুরু হয়েছে ,এই টিকা ১ম ডোজ ও দ্বিতীয় ডোজ মিলে দিবেন ৪ হাজার জনকে। প্রতিদিন স্বাস্থ্য কমপ্লেক্সে ৩টি বুথে টিকা নিবেন ৩০০জন।
নিবন্ধন অনুযায়ী টিকাদান কেন্দ্রে টিকা নিতে আসেন ৩০০জন। মোবাইলে এসএমএস না পেয়েও টিকা দেয়ার খবর পেয়ে টিকা নিতে আসেন অনেকেই।
টিকা নিতে আসা হাবিবীয়া এলাকার আরিফুর রহমান জানান, স্বাস্থ্য কমপ্লেক্সের সিঁড়ির পাশে জায়গায় অনেক লোক ভীড় জমায়,কে কার আগে নিবে এ নিয়ে অস্থিরতা দেখা যায়। পরিস্থিতি স্বাভাবিক করতে হাসপাতাল কর্তৃপক্ষ সামনে ছুটে আসেন।
আরিফুর রহমান আরো বলেন, হাসপাতালের সামনে পর্যাপ্ত বসার জায়গা থাকলেও সেখানে না গিয়ে কার আগে কে টিকা দেবে এজন্য মানুষ ভীড় করছে।
চরজব্বার স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডাঃ শায়লা সুলতানা ঝুমা জানান, টিকা দেয়ার তৃতীয় দিনে বৃহস্পতিবার পর্যন্ত ৭৮৪ জনকে টিকা দিয়েছেন। তাঁরা প্রতিদিন ৩০০জনকে টিকা নেয়ার জন্য এসএমএস পাঠাচ্ছেন। ১ম দিন ও ২য় দিন লোক সমাগম কম হলেও ৩য় দিনে টিকা দেয়ার কথা শুনেই অনেকে এসেছে। এজন্য আজকে ৪২৪ জনকে টিকা দেয়া হয়। আশা করি পরবর্তী দিনগুলোতে বুথের সংখ্যা বাড়িয়ে ভীড় এড়ানো যাবে।



Post Comment